শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ

আরিফুল ইসলাম: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড।

[৩] আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগ এবং ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড-এর বাস্তবায়নে সরাইল উপজেলার হাওর অঞ্চল পাকশিমুল ইউপির জয়ধরকান্দি-তেলিকান্দি বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। হাওর এলাকায় উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শান-ই-আলম মিষ্টি।

[৪] এই কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে ৪ হাজার ৯০০টি ফলজ, ২৫০টি ভেষজ এবং ১ হাজার বনজ গাছের চারা ধারাবাহিক ভাবে রোপণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়