শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটক

সুজন কৈরী : [২] বৃহস্প‌তিবার সকাল পৌ‌ণে ৯টার দি‌কে গ্রীন চ্যানেল থে‌কে মো. আলমাস আলী না‌মের ওই যাত্রী‌কে আটক ক‌রে ঢাকা কাস্টমস হাউস।

[৩] কাস্টম হাউস জা‌নি‌য়ে‌ছে, স্বর্ণ পাচা‌র হওয়ার তথ্য পে‌য়ে কাস্টম হাউসের বি শিফট কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নি‌য়ে নজরদারী করতে থাকেন। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে আনুমানিক সকাল ৮টা ৫০মি‌নি‌টে দুবাই থেকে আসা ফ্লাইট নং- বি‌জি-১৪৮ এর যাত্রী আলমাস আলীকে চ্যালেন্জ ও তল্লাশী করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভিতরে থাকা ২টি মিক্সার মেশিন মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২২লাখ টাকা।

[৪] আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়