শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ নিয়ে গত কয়েক মাসে ৭০ লাখ ভুয়া পোস্ট মুছে ফেলেছে ফেসবুক

ওমর ফারুক : [২] মঙ্গলবার ৬ষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্টের তথ্য বিবরণী নিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক। রাইজিংবিডি.কম

[৩] ২০১৮ সালের কমিউনিটি স্ট্যান্ডার্ডের নিয়ম অনুযায়ী তারা এই পদ্ধতির ব্যবহার করেছে। ফেসবুক কর্তৃপক্ষ মূলত ভুয়া পোস্টসূমহ নিয়ন্ত্রণ করতে এবং ভিত্তিহীন তথ্যের প্রচার বন্ধ করতে ২০১৮ সালে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ম নিয়ে আসে।

[৪] ফেসবুক চলতি বছরের ২য় ত্রৈমাসিক সময় পর্যন্ত প্রায় সোয়া ২ কোটিরও বেশি হিংসাত্মক কথা মুছে ফেলেছে। যা এটি প্রথম ত্রৈমাসিক সময়ে প্রায় ১ কোটি ছিলো।

[৫] ফেসবুক দাবি করেছে যে টেক্সট ফিল্টারিং টেকনোলজির ব্যবহারের কারণে এ উন্নতির সম্ভব হয়েছে। অন্যদিকে ৮৭ লাখেও বেশি ‘জঙ্গিবাদ’ সম্পর্কিত সংগঠনগুলোর পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক।

[৬] তবে এখন পর্যন্ত ফেসবুক অনলাইনে হিংসাত্মক আচরণ নিয়ন্ত্রণ, নিরাপত্তা বৃদ্ধি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্টের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়