শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুকসুদপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

মুকসুদপুর প্রতিনিধি: [২] গোপালগঞ্জের মুকসুদপুরে বিলে শাপলা তুলতে গিয়ে তালের ডোঙ্গা ডুবে ফাতেমা ওরফে রিয়ামনির (১১) মৃত্যু হয়েছে।

[৩] বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের বিলে এ ঘটনাটি ঘটেছে। নিহত ফাতেমা ওরফে রিয়ামনি লোহাইড় গ্রামের মাসুদ মোল্লার মেয়ে। সে বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ।

[৪] মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদর রহমান জানান, বাড়ির পাশের বিলে রিয়ামনি সহ ৩ শিশু তালের ডোঙ্গায় করে শাপলা তুলতে যায়।

[৫] ডোঙ্গা ডুবে গেলে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে রিয়ামনিকে হাপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অন্য দু’জন সুস্থ আছে বলে জানান ওই কর্মকর্তা । সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়