শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: বাংলাদেশের সব পুলিশ সদস্য প্রদীপের মতো নন

শেখ আদনান ফাহাদ: ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই তো হয়ে যায়। বাংলাদেশ পুলিশের সব সদস্য প্রদীপের মতো নন। আমি বিশ্বাস করি, অধিকাংশ সদস্য বরং শিক্ষিত সমাজের অসততার শিকার। বিশেষ করে ট্রাফিক পুলিশ ও আনসার যে কষ্ট করে, তাতে আমি প্রতিদিন তাদের দেখে বিস্মিত হই। সৎ পুলিশ অনেক আছে। তারা হয়তো সঠিক পদে নেই। অন্যদিকে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি হলো আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। যুদ্ধ লাগলে আমরা সবাই এক হয়ে লড়বো। যেকোনো সংকটে এটা প্রমাণিত। রানা প্লাজার ভিডিওগুলো দেখে নিন সবাই। মুক্তিযুদ্ধের সময় পাবলিক, পুলিশ, সেনা, নৌ, আর্মি, নেভি সবাই এক হয়েই যুদ্ধ করেছিল।

রাজারবাগের পুলিশই সবার আগে প্রতিরোধ সৃষ্টি করেছিলো। আমরা যেন এগুলো ভুলে না যাই। কিন্তু একটা অশুভ শক্তি দেশে বড় ধরনের ঝামেলা সৃষ্টি করে শেখ হাসিনার সরকারের অনিষ্ট সাধনের চেষ্টা করছে। দ্রুত প্রদীপ গংদের বিচার নিশ্চিত করে সব ষড়যন্ত্রের পথ বন্ধ করে দিতে হবে। আর্মি-পুলিশ ভাইভাই। প্রদীপ দাস গংদের বিচার চাই। দ্রুত এবং কঠিন বিচার। আর একটা কথা, মেজর সিনহাকে এখন থেকে আমি শহীদ সিনহা রাশেদ বলে সম্বোধন করব। বঙ্গবন্ধু বলে গেছেন। স্বাধীন দেশের প্রতিটি সৎ মানুষ দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা। মেজর সিনহা বাংলাদেশকে সারা বিশ্বে ব্রান্ডিং করতে চেয়েছিলেন। কিন্তু প্রদীপ গং তাকে হত্যা করে শহীদ মেজর সিনহার স্বপ্নকে হত্যা করেছে। আমাদেরই এখন সিনহার স্বপ্ন পূরণে কাজ করতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়