শিরোনাম
◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সব প্রতিবেশী রাষ্ট্রেই চীন তার প্রভাব ক্রমশ বাড়াচ্ছে: শ্যাম সারন

কূটনৈতিক প্রতিবেদক : [২] ভারতের সাবেক পররাষ্ট্র সচিব আনন্দবাজারকে বলেছেন, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। চীন যে পরিমাণ টাকা ঢালতে সক্ষম, তার সঙ্গে পাল্লা দেয়া ভারতের পক্ষে সম্ভব নয়।

[৩] মোটের উপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক পথেই চলছে। তবে কাঁটাও অনেক রয়েছে। এই কাঁটার বেশ কিছু তৈরি হয়েছে ভারতের অভ্যন্তরীন রাজনীতির কারণে।

[৪] বাংলাদেশ থেকে আসা মানুষদের কথা বলতে গিয়ে ‘উইপোকা’র মতো শব্দ ব্যবহার করা হলে অথবা তাতে সাম্প্রদায়িক রং দেয়া হলে যদি বাংলাদেশের নেতিবাচক প্রতিক্রিয়া হয়, তা হলে অবাক হওয়ার কিছু নেই। সিএএ-তে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি রয়েছে, যা ঢাকাকে আহত করেছে।

[৫] দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের অর্থনৈতিক বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতের। কিন্তু তার জন্য দেশগুলির কাছে নিজের বাজার খুলতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য বিনিয়োগ করতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়