শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হত্যা প্রচেষ্টার অভিযোগে সৌদি যুবরাজকে মার্কিন আদালতে তলব

রাশিদ রিয়াজ : [২] সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সা’দ আলজাবরি’র পক্ষ থেকে মামলা দায়েরের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে তলব করা হয়েছে। মামলার আরজিতে সৌদি আরবের ওই গোয়েন্দা কর্মকর্তা অভিযোগ করেন তাকে হত্যার জন্যে সৌদি ক্রাউন প্রিন্স ‘টাইগার স্কোয়াড’ নামে ৫০ জনের একটি ঘাতক দল কানাডায় পাঠান। আল-জাজিরা/প্রেসটিভি

[৩] ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া কোর্ট গত শুক্রবার এই পরোয়ানা জারি করে। এর একদিন আগে সালমানের বিরুদ্ধে সা’দ আলজাবরি ওই মামলা দায়ের করেন।

[৪] মার্কিন আদালত সৌদি যুবরাজকে তলব করে বলেছে, ‘যদি আপনি আদালতের তলবে সাড়া দিতে ব্যর্থ হন তাহলে আপনার বিরুদ্ধে জাজমেন্ট বাই ডিফল্ট অনুসরণ করা করা হবে এবং আপনাকে অভিযোগকারীর সমস্ত দাবি-দাওয়া পূরণ করতে হবে।’

[৫] সা’দ আলজাবরি দীর্ঘদিন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। প্রাণহানির হুমকির পর তাকে পুলিশ ও বেসরকারি নিরাপত্তা কর্মীর প্রহরায় থাকতে হচ্ছে।

[৬] ক্রাউন প্রিন্সের সঙ্গে আরো ১২ জনকে মার্কিন আদালতে তলব করা হয়েছে যারা ওই ঘাতক দলে ছিলেন। ২০১৮ সালের অক্টোবরে ক্রাউন প্রিন্সের নির্দেশে ওই ঘাতক দল অন্টারিও বিমান বন্দরে এসে পৌঁছালে তাদের সঙ্গে থাকা ফরেনসিকের যন্ত্রপাতি দেখে গোয়েন্দাদের সন্দেহ হয় এবং তাদের কানাডায় ঢুকতে দেয়া হয়নি। এ ঘটনা ঘটে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার কয়েক সপ্তাহ পর।

[৭] সৌদি আরবের পক্ষ থেকে ইতিমধ্যে সা’দ আল-জাবরিকে ফেরত চাওয়া হয়েছে। আল-জাবরির দুই সন্তানকে বিন সালমান আটকের নির্দেশ দেয়ার পর রিয়াদে গত মধ্যমার্চে তাদের একজন নিখোঁজ হয়। আল-জাবরির বেশ কয়েজন স্বজনকে আটক করে তাকে দেশে ফিরে আসতে চাপ প্রয়োগ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়