শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি যুবরাজের বিরুদ্ধে মার্কিন আদালতে সমন

ডেস্ক রিপোর্ট : সৌদি রাজপরিবারের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সমন জারি করেছেন মার্কিন আদালত।

সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ-আল-জাবিরিকে (৬১) হত্যার চেষ্টা মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত।

সৌদির সাবেক গোয়েন্দা এজেন্ট সাদ আল-জাবিরি মামলার অভিযোগে বলেছেন, তাকে বেশ কয়েকবার গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে। তবে সেসবের একটিও সফল হয়নি।

কানাডায় হিট স্কোয়াড টিম পাঠিয়ে সাদ তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল উল্লেখ করে শুক্রবার ওই মামলা করেন জাবিরি। খবর আলজাজিরার।

সৌদি আরবের সাবেক এ গোয়েন্দা কর্মকর্তা ২০১৭ সাল থেকে কানাডায় নির্বাসিত রয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সৌদি আরবের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তিনি।

রাজপরিবারের সম্ভাব্য প্রধান টার্গেটে পরিণত হয়েছেন বলে সৌদি যুবরাজের কার্যক্রম পর্যবেক্ষণকারী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদ আল-জাবিরিকে সতর্ক করে দেয়ার পর কানাডায় তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

মামলার অভিযোগে জাবিরি বলেছেন, ‘বিন সালমান সম্পর্কে এত অপমানজনক, সংবেদনশীল এবং ভয়াবহ তথ্য ড. সাদের স্মৃতি এবং মস্তিষ্কের চেয়ে বেশি আর কোথাও সম্ভবত রক্ষিত নেই। যে কারণে অভিযুক্ত বিন সালমান জাবিরিকে মৃত দেখতে চান এবং গত তিন বছর ধরে সেই চেষ্টা করছেন।’

সৌদি আরবে বিরোধীদের দমনে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর ২০১৭ সালে তুরস্ক হয়ে কানাডায় পাড়ি জমান আল-জাবিরি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বেচ্ছা-নির্বাসিত সাবেক এই গোয়েন্দা কর্মকর্তাকে দেশে ফেরানোর চেষ্টা করছেন।যুগান্তর

  • সর্বশেষ