শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিফাতকে নিয়ে এসবি রিপোর্টে যা ছিল (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : আটকের দশদিন পর মুক্তি পেলেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাত। মেজর (অব.) সিনহা নিহতের পর পুলিশের করা মামলায় কারাগারে পাঠানো হয় সিফাতকে। অথচ তাকে নির্দোষ ছেলে হিসেবে উল্লেখ করে পুলিশের বিশেষ শাখা থেকে চিঠি দেয়া হয়েছিল। তবে সেটি আমলে নেয়নি কক্সবাজার পুলিশ। বরগুনা এসবি পুলিশ থেকে পাঠানো সেই নথি এসেছে যমুনা নিউজের হাতে।

জানা গেছে, সিফাতকে আটকের পরদিনই বরগুনার বামনার গ্রামের বাড়িতে যায় স্থানীয় পুলিশ। খোঁজখবর নিয়ে, ২ আগস্ট বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার পাঠানো চিঠিতে জানানো হয় মাসখানেক আগে সিফাতের গ্রামের বাড়ি গিয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। চিঠিতে আরও বলা হয়েছে, এলাকার লোকজনের নিকট গোপন ও প্রকাশ্য জিজ্ঞাসাবাদে বামনা থানা এলাকায় সাহেদুল ইসলাম সিফাত অবস্থানকালীন তার স্বভাব চরিত্র ভালো ছিল বলে জানা যায়। বামনা থানা ও বরগুনা জেলা বিশেষ শাখার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে কোনোরূপ তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, পরিবারের অনুমতি নিয়েই কক্সবাজারে তথ্যচিত্র নির্মাণের কাজে সিফাতকে নিয়ে যান সিনহা। সাহেদুল সিফাত ও রোববার মুক্তি পাওয়া সিনহার আরেক সহকর্মী শিপ্রা দেবনাথ এখন পরিবার’সহ তদন্তকারী সংস্থার হেফাজতে আছেন। মানসিক অবস্থার একটু উন্নতি হবার পর আদালতে তাদের জবানবন্দি নেয়া হবে।যমুনা টিভি

  • সর্বশেষ