শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর জেলায় ১৮৫টি নমুনা পরীক্ষায় ৫০টি নমুনা পজেটিভ শনাক্ত

যশোর প্রতিনিধি: [২] এর মধ্যে ৫০ জন যশোরের ও একজন ঝিনাইদহের। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১টি নমুনা পজেটিভ হয়। এছাড়াও যশোরসহ তিন জেলার আরো ৬৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, রোববার ৯ আগস্ট তাদের ল্যাবে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭টি পজেটিভ ও ১৯৭টি নেগেটিভ ফল দিয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ে ফলাফল পাঠিয়ে দেওয়া হয়।

[৪] তিনি জানান, এদিন যশোর জেলার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১টি নমুনা পজেটিভ ফল দেয়।

[৫] এছাড়া মাগুরার ৭০টি নমুনা পরীক্ষা করে ১৪টি ও নড়াইলের নয়টি নমুনা পরীক্ষা করে তিনটি পজেটিভ ফল পাওয়া যায়। সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, যশোর জেলার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়।

[৬] এর মধ্যে ৫১টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ঝিনাইদহ থেকে যশোর এসে নমুনা দেয়। সোমবার দুপুর পর্যন্ত যশোর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২৭০ জন। আর ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৩৪ জন। মারা গেছেন ৩২ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ