শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: [২] কামিল ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে জনপ্রতি ৪’শ টাকা।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল থেকে কামিল ১ম ও ২য় বর্ষের মৌখিক পরীক্ষা শুরু হয়।

[৩] পরীক্ষা শুরু থেকেই মাদ্রাসার একটি কক্ষে অফিসের কর্মচারী জাফর ও শিক্ষক মোমিন প্রত্যেকের কাছ থেকে ৪’শ টাকা নিয়ে টোকেন দিচ্ছেন। যা পরীক্ষার গেটে থাকা নিরাপত্তা প্রহরীকে দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। টাকা না দিলে তাদের টোকেন দেওয়া হচ্ছে না বলেন অভিযোগ করেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী তার সাদা টোকেন দেখিয়ে বলেন, আমি বাড়ি থেকে ২’শ টাকা নিয়ে এসেছিলাম পরীক্ষা দিতে। এখানে এসে শুনছি পরীক্ষা দিতে হলে ৪’শ টাকা দিতে হবে। আমি টাকা দিই নি বলে আমার সাদা টোকেন দেওয়া হয়েছে।
২য় বর্ষের এক শিক্ষার্থী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪’শ টাকা নেওয়া হচ্ছে। টাকা নেওয়ার ব্যাপারে আমরা জিজ্ঞাসা করলে তারা বলেন এটা নাস্তা খরচ নেওয়া হচ্ছে।

[৪] আরেক ছাত্র অভিযোগ করেন, কামিল ১ম ও ২য় বর্ষে শিক্ষার্থী রয়েছে ২’শ ২৩ জন। তাদের প্রত্যেকের কাছ থেকে নাস্তা বাবদ ৪’শ টাকা নেওয়া হচ্ছে। তাহলে প্রায় ৯০ হাজার টাকা নাস্তা বাবদ আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে।

[৫] সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে টাকা ও পরীক্ষা নেওয়া বন্ধ করে দেয় শিক্ষকরা।

[৬] পরীক্ষা কক্ষের বাইরে শিক্ষার্থীরা এ অভিযোগ করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল কুদ্দস। তিনি বলেন আমরা কোন টাকা নিচ্ছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়