শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে পরিবহন মালিক-শ্রমিকরা কথা দিয়ে কথা রাখেনি : ওবায়দুল কাদের

সুজিৎ নন্দী : [২] কোভিড-১৯ কালে ঈদযাত্রা ও গণপরিবহনে অতিরিক্তি ভাড়া আদায় করার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা এবং বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যা প্রত্যাশিত নয়। পরিবিহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোকে এ বিষয়ে আমি বলেছি। তারা প্রতিশ্রুতি দিলেও ভাড়া আদায় বা স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর ক্ষেত্রে এবারের ঈদে কথা দিয়েও কথা রাখেননি।

[৪] বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ করা হলেও অনেকেই তা মানেনি। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এটা আমার জন্য মন্ত্রণালয়ের জন্য খুবই বেদনাদায়ক।

[৫] তিনি আরো বলেন, মালিক-শ্রমিকদের ইমেজের জন্যও এটা ভালো নয়। আমি আবারও বলছি, আর কতদিন জনগণের প্রশ্নের জবাব সড়কে শৃংখলা নিয়ে আমাদের দিতে হবে? এসময় আইনপ্রয়োগকারী সংস্থা এবং বিআরটিকে আইনগত ব্যবস্থা গ্রহণে সক্রিয় থাকার আহ্ববান জানান

[৬] গণপরিবহন, বাস টার্মিনাল, ফেরিঘাটসহ অন্যান্য স্থানে মাস্ক পরিধান স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকের উদাসীনতা দেখা যাচ্ছে। বিশ্বের কোনো কোনো দেশে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আঘাত হানছে। এমন প্রেক্ষাপটে আমাদের উদাসীনতা ভয়ানক ঝুঁকিতে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

[৭] করোনার এই সময়ে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকা এবং বাসা-বাড়িতে অবস্থান করায় শিশু কিশোর এবং তরুণদের মানসিক চাপ বেড়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার সামগ্রিক দিক বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ইতোমধ্যে অনলাইনে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে সরকার যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেবে বলেও জানান মন্ত্রী।

[৩] সোমবার ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ