শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: [২] সোমবার সকালে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

[৩] মৃতের নাম ফাতেমা খাতুন (৬১)। তিনি কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আফতাব আলীর স্ত্রী।

[৪] মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ¦রও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কালিগঞ্জের বাজারগ্রামের বৃদ্ধা ফাতেমা খাতুন। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

[৫] এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাত টার দিকে তিনি মারা যান। এখনও পর্যন্ত তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তার বাড়ি।

[৬] এ নিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৬০ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়