শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে মাদক সেবনকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ৬ জন আটক

দিনাজপুর প্রতিনিধ: [২] জেলা পরিষদের ডাকবাংলোতে অসামাজিক কার্যকলাপ করার দায়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য এবং ইউপি সদস্যসহ ৬ জনকে আটক করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।

[৩] এই ঘটনায় তাদের মধ্যে জনপ্রতিনিধিসহ ৪ জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন করার অপরাধে এবং ২ জন নারীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।

[৪] গত শনিবার রাতে দিনাজপুর জেলা পরিষদের ডাকবাংলো থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুর রায়হান (৪৮), জেলা পরিষদের সদস্য ও মোস্তাফিজুর রহমান ফিজার (৪৬), চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য মহির উদ্দিন কাশেম (৩৩) এবং চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের জাহেদুল সরকার (৩৬)। এছাড়া অপর দুই নারীকেও আটক করা হয়েছে।

[৫] পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে জেলা পরিষদের ডাক বাংলোতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাক বাংলোর দ্বিতীয় তলার একটি রুম থেকে মদ, মাদক সেবনের উপকরণসহ তাদের আটক করা হয়। পরে তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদক সেবন ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

[৬] দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আটক ২ নারী এবং ৪ পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদের রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়