শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়শঙ্করকে ড. মোমেনের চিঠি ও ভি.মুরালিধরনকে শাহরিয়ার আলমের টেলিফোন

কূটনৈতিক প্রতিবেদক : [২] ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে দেওয়া চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

[৪] শোকবার্তায় তিনি এ কঠিন সময়ে স্বজনহারাদের শোক সহ্য করার শক্তি ও মনোবল প্রার্থণা করেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

[৫] ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরনকে টেলিফোন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। টেলিফোনে ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় হতাহতে গভীর শোক প্রকাশ করেন।

[৬] ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন শনিবার টুইটার বার্তায় জানান, প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে এই সৌজন্যতায় দুই দেশের মধ্যে বন্ধনের প্রকাশ বলে মুরালিধরন মন্তব্য করেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়