শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সহায়তায় নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প, সপ্তাহে বেকার ভাতা ৪’শ ডলার

রাশিদ রিয়াজ : [২] প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যেসব মার্কিন নাগরিকদের এ সহায়তা দেয়া হবে তা তাদের খুবই প্রয়োজন কারণ তাদের কোনো আর্থিক নিরাপত্তা নেই। এ সহায়তায় পে রোল ট্যাক্স হলিডে (বছরে এক লাখ ডলারের কম আয়কারীদের জন্যে) সুযোগ ছাড়াও মানুষকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ না করার ব্যবস্থা রাখা হয়েছে। স্থগিত রাখা হয়েছে শিক্ষার্থীদের ঋণ দেয়ার বিষয়টিও। ফক্স নিউজ

[৩] ডেমোক্রেটরা উদ্যোগের সমালোচনা করলেও ট্রাম্প বলেছেন কোভিড পরিস্থিতির মোকাবেলায় মার্কিন নাগরিকদের লড়াই করতে সহায়তা করবে। এর আগে মার্কিন নাগরিকদের সপ্তাহে ৬’শ ডলার সহায়তা প্রকল্পের মেয়াদটি শেষ যায় গত জুলাইতে।
[৪] নিউজার্সিতে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন ডেমোক্রেটরা এ সহায়তায় সব রকমের বাধার সৃষ্টি করেছিল। তাই আমি নির্বাহী আদেশেই এ সহায়তা দিচ্ছি। মার্কিন নাগরিকদের অর্থনৈতিক সংকটে রক্ষা ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্যেই এধরনের সহায়তার সম্প্রসারণ করা হচ্ছে।

[৫] দ্রুত নতুন সহায়তা পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিয়ে ট্রাম্প বলেন এ সহায়তা ২৫ শতাংশ বেকারদের কাজে লাগবে এবং বাকি ৭৫ শতাংশ বেকারদের সহায়তা দেয়া হচ্ছে ফেডারেল সরকারের তরফ থেকে।

[৬] তবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের এধরনের সহায়তার সমালোচনা করে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। তার এধরনের সহায়তা সংকীর্ণনীতিমূলক কারণ বেকার ছাড়াও লাখ লাখ বয়স্ক নাগরিক রয়েছে যাদের সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।

  • সর্বশেষ