শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদা না দেওয়ায় টোকাইদের ওপর হামলা, মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর অভিযোগ

শাহ জালাল: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্টিল মিলের পরিত্যক্ত লোহার টুকরা ও অন্যান্য ভাঙ্গারি সংগ্রহে চাঁদা না দেয়ায় টোকাইদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সেই সাথে টোকাইদেরকে মাদকসেবী আখ্যা দিয়ে মিথ্যাভাবে ফাঁসানোরও চেষ্টা করেন দুর্বৃত্ত চক্র।

[৩] সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মৃর্ধাকান্দি গ্রামের কামরুল ইসলাম, তার ছেলে রোবায়েত রুদ্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

[৪] সরেজমিন অনুসন্ধান করে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের মৃর্ধাকান্দি গ্রামে বেসরকারি একটি স্টিলমিলের পরিত্যক্ত লোহার টুকরা বা ওয়েসটেজ সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে পাশ্ববর্তী নয়াগাঁও গ্রামের শাকিলসহ অন্যান্য টোকাইরা। কিন্তু বেশ কিছুদিন যাবত মৃধাকান্দি গ্রামের অভিযুক্ত রুদ্র, মেহেদী ও মনজুর তাদের কাছ থেকে দৈনিক ৮০০ টাকা হারে চাঁদা দাবি করে আসছে।

[৫] কিন্তু সামাজিক সিদ্ধান্তে টোকাইরা মাসিক ৫০০ টাকা হারে মসজিদে দান অনুদানের মাধ্যমে এই কাজ করে আসছে। উপরুক্ত রুদ্র এবং মনজুরদের চাঁদা না দেয়ায় বিরোধের এক পর্যায়ে গত বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। যা হাতাহাতির পর্যায়ে গড়ায়।

[৬] কিন্তু ঘটনাকে ভিন্নখাতে নিতে রুদ্রর বাবা কামরুল ইসলামসহ কয়েকজন তাদেরকে মাদকব্যবসায়ী সাজিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তিনদিনপর টোকাইদের পক্ষে শাকিলের চাচা সোনারগাঁ থানায় পাল্টা অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

[৭] এ বাপারে সোনারগাঁ থানার ওসি জানান, আমরা পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষ হলে কে মূল অপরাধী সেটা বলা যাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়