শিরোনাম
◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিক-ইমরুলদের সঙ্গে অনুশীলনে যোগ দিচ্ছেন আরো ৮ ক্রিকেটার

রাহুল রাজ : [২] শনিবার (৮ আগস্ট) থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) পর্যন্ত ঢাকাসহ দেশের আরো চার ভেন্যু; চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলন। যেখানে ঢাকায় মুশফিক-ইমরুলদের যুক্ত হয়েছেন আরো ৮ টাইগার সদস্য।

[৩] শনিবার দিনের শুরুটা করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও মিস্টার কুল মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক সকাল ৯টা ৯.৫০ পর্যন্ত যখন ইনডোরে ব্যাটিং অনুশীলন করবেন তখন মাহমুদউল্লাহ ঘাম ঝড়াবেন রানিং ও জিম সেশনে।

[৪] মুশফিকের ব্যাটিং শেষে ১০টা-১০.৫০ পর্যন্ত শের ই বাংলার ইনডোরে ব্যাটিং অনুশীলন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক তখন রানিং ও জিম সেশনে ব্যস্ত সময় কাটাবেন।

[৫] মুশফিক-মাহমুদউল্লাহ যেখানে শেষ করবেন সেখান থেকে শুরু করবেন মুমিনুল হক ও ইমরুল কায়েস। সকাল ১১টা-১১টা ৫০ পর্যন্ত হোম অব ক্রিকেটের ইনডোরে যখন মুমিনুল নক করবেন তখন রানিং ও জিম করবেন ইমরুল কায়েস। ৫০ মিনিটের ব্যাটিং শেষে মুমিনুল যখন ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত রানিং জিম করবেন তখন ইনডোরে ব্যাটিং অনুশীলন করবেন ইমরুল।

[৬] এই দুই টাইগারের অনুশীলন শেষ হতেই শুরু করবেন অপর দুই টাইগার মোহাম্মদ মিঠুন ও সাদমান ইসলাম অনিক। দুপুর ১টা-১.৫০ মিনিট পর্যন্ত যখন মিঠুন ব্যাটিংয়ে ঘাম ঝড়াবেন তখন রানিং ও জিম করবেন সাদমান ইসলাম অনিক। ১০ মিনিট বিরতিতে ২টা থেকে ২টা-৫০ মিনিট পর্যন্ত সাদমান ব্যাটিং অনুশীলন করবেন। মোহাম্মদ মিঠুন তখন রানিং ও জিম সেশন সারবেন।

[৭] সাব্বির রহমান রোম্মান বিকেল ৩টা-৩.৫০ মিনিট পর্যন্ত ব্যাটিং করবেন। ১০ মিনিট বিরতি নিয়ে বিকেল ৪টা-৪.৫০ পর্যন্ত করবেন রানিং ও জিম। সৌম্য সরকার যোগ দেবেন রোববার থেকে।

[৮] এদিকে বোলারদের মধ্যে সবার আগে দিনের শুরু করবেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। সকাল ৯টা-১০টা ২০ মিনিট পর্যন্ত তার একাডেমিন মাঠে রানিং, বোলিং ও জিমে ফিটনেস অনুশীলনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

[৯] তরুণ পেসার মেহেদি হাসান রানা সকাল ১০টা-১১টা ৫০ পর্যন্ত নিজেকে ঝালিয়ে নেবেন। রানার শেষ হতেই শুরু করবেন তাসকিন আহমেদ। দুপুর ১২টা-১টা ২০ মিনিট পর্যন্ত চলবে তার রানিং, জিম ও বোলিং সেশন। আর তাইজুল ইসলাম অনুশীলন শুরু করবেন দুপুর দেড়টা থেকে চলবে ২টা ৫০ মিনিট পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়