শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাইয়ে পাঁচ অভিনয়শিল্পীর আত্মহত্যা, সর্বশেষ মারা গেলেন অনুপমা পাঠক

দেবদুলাল মুন্না: [২] গত শুক্রবার সকালে রামগোপাল ভার্মা বান্দ্রায় অবস্থিত মুম্বাই আর্টিস ফোরামের সভায় শঙ্কা প্রকাশ করেছেন দিনের পর দিন মুম্বাইতে শিল্পীরা আত্মহত্যা করার পেছনে আর্থিক দুরবস্থা ও মানসিক অবসাদ দায়ী ।

[৩] গত ৩ আগস্ট মুম্বাইয়ে দহিসরের ফ্ল্যাটে অভিনেত্রী অনুপমা পাঠকের লাশ পাওয়া গেলে গত শুক্রবার পুলিশ তদন্ত করে বেেলছে, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে ফেইসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। সেখানে তিনি করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটের চিত্র তুলে ধরেন।

[৪] বলিউডে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা আত্মহত্যা করেন গত বুধবার। বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় হিন্দি সিরিয়াল ' ইয়ে রিস্তা হে পেয়ার কে'-তে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছিলেন সমীর।

[৫] ৩০ জুলাই মুম্বাইয়ের গণেশ নগর এলাকার ফ্ল্যাটে অভিনেতা আশুতোষ ভাকরে’র ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।'খুলতা কালি খুলেনা’‘ভাকার’, 'ইচার থারলা পাক্কা’সহ বেশ কয়েকটি মুভিতে অভিনয় করেন।

[৬] এর আগে ১৪ জুন সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন থেকে ডিপ্রেসনে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খাননহ সবাই শোকার্ত টুইট করেন। ৮ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সেলিয়ান আত্মহত্যা করেন। দিশা অভিনেত্রীও ছিলেন। মুম্বাইয়ের মালাডে নিজ বাসভবনের ১৪ তলা থেকে লাফ দেন দিশা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়