শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবচরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ৫ ও আটক ৪

আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি : [২] শিবচরে পাট জাগ দেওয়ার কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (৭ আগষ্ট) সকাল ৮টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চায়না (৪০), কাদির মাদবর (৭০), জামাল (৪৫) ও কামাল (৪০), রাজিয়া (৩৫) কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৪] পারিবারিক ও শিবচর থানা পুলিশ সুত্রে জানাগেছে, বর্ষায় ভেসে আসা কচুরীপানা সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর মাতুব্বরের সাথে তারই বংসের চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটার আঘাতে জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়। এসময় নিহতের পিতা কাদির মাতুব্বরসহ আহত হয়েছে ৫ জন।

[৫] তবে এঘটনায় বাচ্চু মাদবর (৪৫), আবু সাইদ (৩৫), আঃ রহমান ( ৪০) ও কালাম (৩৫) নামে চার জনকে আটক করে শিবচর থানা পুলিশ।

[৬] এ ঘটনায় নিহত জাহাঙ্গীর মাদবরের পিতা কাদির মাদবর বলেন, আমার ছেলেকে ওরা মেরে ফেলছে।আমি এর বিচার চাই।

[৭] নিহত জাহাঙ্গীর মাদবরের স্ত্রী নারগীস বলেন, "সকালে জলাশয়ের কচুরীপানা নিয়ে কথা কাটাকাটির সময় আমার স্বামীকে বাচ্চু টেটা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। আমি খুনিদের বিচার চাই"।

[৮] শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, একঘটনায় জড়িত থাকার অবিযোগে আমরা ৪ জনকে আটক করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়