শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মাহবুবুর রহমান : [২] নোয়াখালী বেগমগঞ্জে অভিযান চালিয়ে মানব প্রাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

[৩] শুক্রবার (৭ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

[৪] আটকৃতরা হলেন, বেগমগঞ্জ থানার জীরতলি ইউনিয়নের জাহাঙ্গীর আলম (৫৫) পিতা মৃত পেন্জু মিয়া, আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (২৮) পিতা খলিলুর রহমান।

[৫] জানা যায়, একই উপজেলার বাসিন্দা আলাউদ্দিন দীর্ঘ ৮ বছর ধরে লিবিয়াতে কর্মরত আছে। সেখানে কর্মরত অবস্থায় তাহার বন্ধু মহিনের সাথে পরিচয় হয় ও পরবর্তীতে তার সহযোগে ইতালির উদ্দেশ্যে রওনা করে গত জুন মাসের প্রথমদিকে। কিছুদিন পর মহিন আলাউদ্দিনের পরিবারকে জানায়, আলাউদ্দিন মাফিয়া চক্রের হাতে আটক রয়েছে তাদের উদ্ধার করতে হলে জরুরি ভিত্তিতে বিভিন্ন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর জন্য তাগিদ দেয়। তা না হলে তাদের হত্যা করে সাগরে ভাসিয়ে দেয়া হবে। পরে তার বোন কুলসুম বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠালে তারা আরো টাকার জন্য চাপ দিলে। আলাউদ্দিনের বোন কুলসুমের অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্নভাবে অনুসন্ধান করে মানব পাচার চক্রের মূল হোতা ২ সদস্যকে আটক করে।

[৬] জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ব্যাপকভাবে অনুসন্ধান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হই। পরে তাদের মানব পাচার মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়