শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর কারাগার থেকে উধাও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি 

ইসমাঈল ইমু : কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোজাঁখুজি করে রাত সাড়ে ১২টা পযর্ন্ত তাঁকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। তিনি কাশিমপুর-২ কারাগারের কয়েদি।

কারাগারের একজন উধ্বর্তন কমর্কতা বিষয়টি নিশ্চিত করেছেন।আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে। কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা জানান, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়