শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগর বাঁকায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জামাল হোসেন, জীবননগর : [২] চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা মাঠপাড়া গ্রামে মাসুদ রানা (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

[৩] শুক্রবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবক মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।

[৪] নিহত যুবক মাসুদ রানা উপজেলার বাঁকা মাঠপাড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার সৈয়দ হোসেনের ছেলে।

[৫] নিহত মাসুদের চাচাতো ভাই মহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে শুয়ে থাকে। শুক্রবার সকাল ৯ টার দিকে মাসুদের ঘুম থেকে উঠতে দেড়ি দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে ঘর থেকে কোনো সাড়া না পায়নি। পরে দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে দেখে ঘরের সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে ঘরের দরজার ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৬] আত্মহত্যার কারণ সঠিক কোনো কারণ বুঝতে পারছি না। তবে মাসুদ ছোটবেলা থেকেই একটু মানসিক রোগী ছিলো। কারনে অকারণেই হুটহাট রেগে যেতো খিটখিটে মেজাজের ছিলো।

[৭] জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার ব্যাপারে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেও থানায় যোগাযোগ করেনি। সংবাদটি আপনার মাধ্যমেই জানতে পারলাম। ঘটনার বিস্তারিত জানার জন্য থানা থেকে ঘটনাস্থলে অফিসার পাঠাচ্ছি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়