শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ

শরীয়তপুর প্রতিনিধি: [২] আবারও বৃদ্ধি পেয়েছে পদ্মার পানি। তাতে আগে থেকেই বিপাকে থাকা মানুষের বিপদও বেড়েছে। জেলার সাড়ে পাঁচ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। বন্যাদুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ খাওয়ার পানির চরম সংকট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে উপার্জনহীন মানুষ মানবেতর জীবন যাপন করছে।
[৩] গতকাল বুধবার পদ্মা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে নড়িয়ার সুরেশ্বর পয়েন্টে। নড়িয়ার ঈশ্বরকাঠি, চোকদারকান্দি, মুলপারা, জাজিরার কলমিরচর, খালাসিকান্দি গ্রামে গিয়ে জানা গেল, প্রায় দেড় মাস ধরে ওই এলাকার মানুষ পানিবন্দী।
[৪] করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ আর আয়ের উপায় খুঁজে পায়নি। উপার্জন না থাকায় প্রায় সব পরিবারেই খাদ্যসংকট দেখা দিয়েছে। এলাকার নলকূপ ও টয়লেট তলিয়ে যাওয়ায় খাওয়ার পানি এবং স্বাস্থ্যসংকট দেখা দিয়েছে।

[৫] নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামের লাবনী আক্তারদের কৃষিজমি দুই বছর আগে পদ্মায় বিলীন হয়ে যায়। এরপর থেকে স্বামী নুরুল ইসলাম কৃষিশ্রমিকের কাজ করেন। জেসমিন গবাদিপশু লালনপালন করেন। তাঁদের আয়ে সংসার চলে। দেড় মাস ধরে বন্যার পানিতে এলাকা তলিয়ে যাওয়ায় কাজ বন্ধ। তাঁদের ঘরে পানি উঠে যাওয়ায় গবাদিপশু নিয়ে পড়েছেন বিপাকে। নিজেদের ও গবাদিপশুর খাদ্য সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।

[৬] জমেলা খাতুন বলেন, ‘কী অবস্থার মধ্যে আছি, তা বইল্লা বুঝাইতে পারুম না। স্বামীর কাম নাই, ইনকাম নাই। ঘরে খাওন নাই। দিনে একবার রান্না করি, বাচ্চারা দুইবার খায়। আর আমরা একবারই খাই। গরুর খাবারও নাই। জীবনে এত কষ্ট কহনো করি নাই।’
[৭] জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মধ্য জুন থেকে পদ্মা নদীতে পানি বাড়তে থাকে। তখন নদী–তীরবর্তী গ্রামগুলো তলিয়ে যায়। গত দেড় মাসে পানি বাড়তেই থাকে। বর্তমানে জেলার নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও সদর উপজেলার ৪৫টি ইউনিয়নের ৪০০ গ্রাম বন্যার পানিতে ডুবে আছে। [৮] পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে পাঁচ লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্গত মানুষের জন্য। জেলা প্রশাসন ৬৪ হাজার ২০১ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং চার হাজার পরিবারকে শুকনা খাবার দেওয়ার কথা জানিয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়