শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটি পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সচিব পবন চৌধুরী

চৌধুরী হারুন: [২] অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাঙ্গামাটি পিসিআর ল্যাবের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল সাড়ে এগারোটায় আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করেন রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এই সময় জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,পুলিশ সুপার আলমগীর কবির,সিভিল সার্জন ডা.বিপাশ খীসা উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জমান রোমান সাবেক সিভিল সার্জন শহিদ তালুকতার ডিপুটি সিভিল সার্জন ডা.নীহার কান্তি দে ও হাসপাতালের আর এমও ডা.শওকত আকবর ।

[৩] বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন আজকে উদ্বোধন হলেও পরীক্ষা শুরু হবে আরও ২/৩ দিন পর। কারণ বাহির থেকে আসা বিশেষ টিম আমাদের কর্মীদের ২দিনের হাতেকলমে একটি প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন। এরপরই আমরা আনুষ্ঠানিকভাবে কভিড-১৯ এর পরীক্ষা শুরু করব।

[৪] সিভিল সার্জন জানান, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া ৬৯ লাখ টাকা বরাদ্দেই সব কাজ শেষ সম্পন্ন হয়েছে।

[৫]  প্রাথমিকভাবে ল্যাবের নাম হবে ‘রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব’। তার আগে সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্য্যলয়ে আইনশৃংখলা ও কোভিড-১৯ পরিসিস্থিতি নিয়ে আলোচনা সভা আয়োজন করেন জেলাপ্রশাসক ।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়