শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৩ দিনের রিমান্ডে রায়হান কবির

মহসীন কবির : [২] কোভিড মহামারী চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ। বৃহষ্পতিবার (৬ই আগস্ট) সকালে পুলিশ তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। ডিবিসি টিভি

[৩] রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা জানায়, রায়হানকে আদালতে তোলার সময় সেখানে বাংলাদেশ হাইকমিশনের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রায়হান আগের মতোই আদালতে বলেছেন, তিনি যা দেখেছেন তাই বলেছেন। তবে মালয়েশিয়ার কাউকে আহত করা তার উদ্দেশ্য ছিল না।

[৪] রায়হানের বিরুদ্ধে এখনো কোন অভিযোগ আনতে পারেনি পুলিশ। আল জাজিরার 'লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন' শীর্ষক ডকুমেন্টরিতে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর নিপীড়নের বিষয়ে কথা বলেছিলেন রায়হান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়