শিরোনাম
◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও)

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসি প্রদীপসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট : টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় বুধবার ৫ আগস্ট টেকনাফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে সকালে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দায়ের করা হয়।আদালতের নির্দেশে একই দিন রাত ১০ টায় টেকনাফ থানায় এটি হত্যা মামলা হিসেবে রুজু করা হয়।

মামলা নং সিআরঃ ৯৪/২০২০ ইং টেকনাফ। ধারা দন্ড বিধির ৩০২, ৩০১ ও ৩৪। মামলাটি রুজু করার সাথ সাথে সকল আসমীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।এই মামলায় শামলাপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই লিয়াকত হোসনকে ১ নং ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নং আসামী করে অন্যান্য ৭পুলিশসহ ৯ জনকে আসামী করা হয়েছে।

আসামীদের অন্যান্যা হলেন-এসআই নন্দলাল রক্ষিত, কনেস্টবল সাফানুর করিম, কনেস্টবল কামাল হোসেন, কনেস্টবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এসআই টুটুল ও কনেস্টবল মোঃ মোস্তফা।

আদালত মামলাটি সরাসরি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে রুজু করার জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেয়ার পাশাপাশি তদন্তের জন্য র্যাব-১৫ এর সিওকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে মামলার অগ্রগতি জানানোর জন্য বলা হয়েছে।

এদিকে ইতোমধ্যে আইসি লিয়াকত হোসেনসহ শামলাপুর পুলিশ ফাঁড়ির ২০ পুলিশ প্রত্যাহার করে সেখানে নতুন পুলিশ দেয়া হয়। ৫ আগষ্ট রাতে ওসি প্রদীপকে পুলিশ লাইনে প্রত্যাহার করে টেকনাফ থানায় এবিএমএস দোহাকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়।

সূত্র : ইনকিলাব

  • সর্বশেষ