শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ৪টি ঔষধের দোকান ও ৫ টি বাস চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

যশোর প্রতিনিধি : [২] স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে যশোর শহরের ৪ টি ঔষধের দোকান তিনটি বাসের চালক ও সড়ক পরিবহন আইন না মানায় আরো দুই বাস চালককে মোট ৭ হাজার ৯ শ টাকা জরিমানা করেছে।

[৩] ভ্রাম্যমান আদালতের পেশকার জ্বালাল উদ্দিন জানান, বুধবার সকালে শহরের পালবাড়ি মোড়ে স্বাস্থ্য বিধি না মেনে বাসে অতিরিক্ত যাত্রী উঠানোয় গড়াই পরিবহনের একটি ও চৌগাছার দুইটি লোকাল বাসের চালকের কাছ থেকে সাড়ে ৪ হাজর টাকা ও সড়ক পরিবহন আইন না মানায় সদর উপজেলার চুরামনকাঠিতে দুইটি বাসের চালকের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষচন্দ্র।

[৪] এদিকে একই দিন বিকেলে শহরের বঙ্গবাজারে অভিযান চালিয়ে একটি ঔষধের দোকানীকে ৫ শ, বঙ্গবাজারের সামনে সর্দার মেডিসিন মার্কেটে ২ টি ঔষধের দোকানীকে ৬শ ও শহরের দড়াটানায় জেনারেল হাসপাতালের সামনে রিপন ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩শ টাকা, জরিমানা আদায় করা হয়।

[৫] পেশকার জ্বালাল উদ্দিন জানান, স্বাস্থ্য বিধি না মেনে দোকানের সামনে ভীড় করার অপরাধে ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা আদায় করা হয়্। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়