শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে তামিম-মুশফিকদের ক্লাস নিলেন গ্যারি কারস্টেন

নিজস্ব প্রতিবেদক : [২] বৈশ্বিক ম’হামারি ক’রোনাভাইরাসের প্রকোপে গেল মার্চ মাসে দেশের সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এতে প্রায় চার মাসেরও বেশি সময় ধরে ঘরে বসে থাকতে হয়েছে ক্রিকেটারদের। আর তাই ক্রিকেটারদের সাহস যোগাতে আজ ভিডিও কনফারেন্সে করেন গ্যারি কারস্টেন।

[৩] ভার্চুয়াল মিটিংয়ে তামিম-মুশফিকদের সঙ্গে মত বিনিময় করেছেন এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার। টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর আহ্বানে যোগ দেন কারস্টেন। দীর্ঘসময় ক্রিকেটারদের সাথে আলোচনা করেছেন তিনি। বিশ্বকাপ জয়ী এই কোচের আলাপচারিতায় ক্রিকেটারদের কৌশলগত অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

[৪] কারস্টেন ২০১১ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন। বিরাট কোহলিদের টেস্টে এক নম্বর দল ও বিশ্বকাপ জিতিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। পরে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়ে নিজ দেশকে টেস্টের এক নম্বর দলে পরিণত করেন।

[৫] প্রসঙ্গত যে, দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্ট খেলার অভিজ্ঞতা আছে কারস্টেনের। যেখানে ৪৫ গড়ে রান করেন ৭২৮৯। সেই সাথে ১৮৫ ওয়ানডে খেলেন এই টপ ওর্ডার ব্যাটসম্যান। যেখানে তিনি রান করেন ৪১ গড়ে ৬৭৯৮। এছাড়া ২২১ ফাস্ট ক্লাস ক্রিকেটে ১৬৬৭০ রান করেন কারস্টেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়