শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার চীনা অ্যাপ সরিয়ে দিল অ্যাপল

ওমর ফারুক : [২] সমীক্ষা প্রতিষ্ঠান কুইমাইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর মধ্যে ২৬ হাজারের বেশি গেমিং অ্যাপ রয়েছে।

[৩] চলতি বছরের শুরুতে অ্যাপল গেমিং অ্যাপ নির্মাতাদের জানিয়েছিল যে, জুনের মধ্যে সরকারি লাইসেন্সের নাম্বার জমা না দিলে স্টোর থেকে অ্যাপ সরিয়ে দেয়া হবে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি অ্যাপল।

[৪] এর আগে, জুলাইয়ের শুরুতে অ্যাপ স্টোর থেকে ২,৫০০ এর বেশি অ্যাপ সরিয়ে দিয়েছিল অ্যাপল।

[৫] চীনের ইন্টারনেট নীতিমালা অনুযায়ী, অ্যাপল স্টোরে কোন গেম বা তার আপডেট আপলোডের আগে সে দেশের প্রশাসনের থেকে অনুমোদন নিতে হবে। নিয়মের সব ধাপ পেরিয়ে এ অনুমোদন পেতে মোটামুটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। প্রতি বছর দেড় হাজারের বেশি গেমকে লাইসেন্স অনুমোদন দেয় না চীন।

[৬] নিয়ম মেনে অ্যাপল স্টোরে ফিরে আসতে এখন দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হবে গেম ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়