শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পান্ডা সংরক্ষণ সম্ভব হলেও চীনে বিলুপ্তির মুখে লেপার্ড, বন্য কুকুরসহ বেশ কয়েক প্রজাতির স্তন্যপায়ী

আসিফুজ্জামান পৃথিল : [২] চীনের পান্ডা রক্ষা কার্যক্রম মানব ইতিহাসের সবচেয়ে সফল সংরক্ষণ কার্যক্রমের একটি। এই কার্যক্রমে বিলুপ্তির মুখ থেকে ফিরে এসেছে এশিয়ান জায়ান্ট পান্ডা। কিন্তু একই অঞ্চলে বসবাস করা কিছু প্রাণী রয়েছে হারিয়ে যাবার মুখে, কিছু একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। বিবিসি

[৩] একটি গবেষণা বলছে, পান্ডা সংরক্ষণ করতে গিয়ে সংরক্ষিত এলাগুলো থেকে প্রায় হারিয়ে গেছে লেপার্ড, স্নো লেপার্ড, নেকড়ে এবং এশিয় বন্য কুকুর। চীনা গবেষকরা বলছেন, এসব বিলুপ্তির কারণ অবৈধ শিকার, বন ধ্বংস এবং শুধু পান্ডাকেই গুরুত্ব দেয়া।

[৪] গবেষকরা বলছেন, নেকড়ে এবং চিতার অভাবে হরিণ ও গবাদিপশুর সংখ্যা অস্বাভাবিকহারে বেড়ে যাবে। ফলে প্রাকৃতিক বাস্তুসংস্থানের ব্যাপক ক্ষতি হবে। ফলে বহু কষ্টে সংরক্ষণ করা পান্ডারা আবারও বিলুপ্তির মুখে পড়বে।

[৫] পান্ডা সংরক্ষণ শুরুর সময় বিশেষজ্ঞরা ভেবেছিলেন এর ইতিবাচক প্রভাব অন্য প্রাণীগুলোর উপরেও পড়বে। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই তত্ব খেটেছে। কিন্তু সবার ক্ষেত্রে খাটেনি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়