শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাস ভাড়া বেশি, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

মিনহাজুল আবেদীন : [২] ঈদু আজহার ৩ দিনের ছুটি শেষে সোমবার খুলেছে ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস। কর্মজীবী মানুষও ফিরতে শুরু করেছেন নিজ নিজ কর্মস্থলে। বাসে যাত্রীর চাপ বেড়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। রাইজিংবিডি

[৩] পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষের যাতায়াত। তীব্র স্রোতে ফেরি পারাপারে বেশি সময় লাগে। তাই অধিকাংশ সাধারণ যাত্রীরা লঞ্চে পার হয়ে লোকাল বাসে করে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জেলায় যাচ্ছেন। যাত্রীরা গা ঘেঁষে বসে যাচ্ছেন। বাসে ওঠার ক্ষেত্রেও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। জাগোনিউজ

[৪] জানা গেছে, পরিবহনের বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হয় না। তবে পাটুরিয়া টার্মিনালে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ায় অনেক পরিবহন স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করছে। বাংলানিউজ

[৫] শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম রুহুল আমিন বলেন, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪টি বাসে ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।

  • সর্বশেষ