শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্তের পর প্রতিক্রিয়া : স্বরাষ্টমন্ত্রী

সুজন কৈরী, শাহীন খন্দকার : [২] রোববার রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন, পুলিশ বাহিনীর পক্ষ থেকে একজন এবং সামরিক বাহিনীর একজন প্রতিনিধি রয়েছেন। তাদের সময় নির্ধারণ করে দিয়েছি । তারা বস্তুনিষ্ঠ তদন্ত প্রতিবেদন দেওয়ার পরই এ নিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে। এর আগে এ বিষয়ে মন্তব্য করলে তা তদন্তের ওপর প্রভাব ফেলবে। তাই এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না।

[৩] কোনো পুলিশ কর্মকর্তাকে এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই আলাপ আলোচনা চলছে।

[৪] সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে জঙ্গিদের ব্যাপারে সতর্ক থাকার জন্য যে নির্দেশনা পাঠানো হয়েছিল, তা ছিল পুলিশের রুটিন কাজ।

[৫] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশ থেকে জঙ্গিরা পুরোপুরি নির্মূল হয়নি। জঙ্গিদের স্লিপিং টিম রয়েছে। নাশকতা ও হামলার দায় স্বীকারের বিষয়টি তাদের প্রচারণা।

[৬] তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ও নিরাপদে দেশবাসী পবিত্র ঈদুল আজহা পালন করেছেন। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়