শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে গোমাংস পরিবহনের সন্দেহে মুসলিম যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আধমরা

হ্যাপি আক্তার : [২] ভারতের রাজধানী দিল্লি লাগোয়া গুরগাঁওতে এক যুবককে গরুর মাংস পরিবহনের অভিযোগে ব্যাপক মারধর করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশের চোখের সামনেই ঘটে এ ঘটনা। যার ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে।

[৩] ভারতীয় গণমাধ্যম বলছে, পিটুনির শিকার যুবক লোকমান পেশায় ট্রাকচালক। কেবল সন্দেহের বশে প্রায় আট কিলোমিটার ধাওয়া করার পর তাকে টেনে হিঁচড়ে নামিয়ে নির্মমভাবে পেটানো হয়। এসময় বাধা দেয়া তো দূর, উল্টো কৌতুহলী জনতার ভিড়ে মিশে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন পুলিশ সদস্যরা। এমনকি দুর্বৃত্তদের না আটকে জব্দ করা মাংস গরুর কিনা, তা নিশ্চিতে মাংস ল্যাবে পাঠাতে ব্যস্ত ছিলেন তারা।

[৪] লুকমান যার কাছে মাংস নিয়ে যাচ্ছিলেন, ওই বাজার কমিটির প্রেসিডেন্ট মি. তাহির সংবাদ মাধ্যমকে বলেছেন যে ওটা মোষের মাংসই ছিল এবং তিনি এই কারবার করছেন গত ৫০ বছর ধরে।

[৫] অভিযোগ উঠেছে, পুলিশের নিস্পৃহ আচরণই আরও বেপরোয়া করে তোলে ওই উগ্রবাদীদের। এ ঘটনায় আবারও আলোচনায়, ২০১৫ সালের দাদরি গণপিটুনি। সেবারও দিল্লির কাছেই নয়ডাতে গোমাংস রাখার অভিযোগে সংখ্যালঘু মুসলিম মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। সূত্র : বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়