শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন, রাশিয়ার ভ্যাকসিন নেবে না যুক্তরাষ্ট্র: ফাউচি

ডেস্ক রিপোর্ট: করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কায় চীন এবং রাশিয়ার তৈরি ভ্যাকসিন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে না। শুক্রবার মার্কিন কংগ্রেসে এক শুনানিতে ফাউচি এমনটি বলেন।

শুনানিতে ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি কোনো ভ্যাকসিন ছাড়া আমরা অন্য কোনো দেশের ভ্যাকসিন ব্যবহার করবো না। আমি আশা করি যে রাশিয়া এবং চীন তাদের ভ্যাকসিনগুলো প্রয়োগ করার আগে ভালোভাবে পরীক্ষা করবে। পরীক্ষার আগেই ভ্যাকসিন প্রস্তুত দাবি করা আমার মনে হয় সমস্যার বিষয়।

উল্লেখ্য, করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়