শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] রামপুরা বাজারের ফুটপাতে বিক্রি হচ্ছে ৬ শ টাকা কেজিতে কোরবানির মাংস

মনিরুল ইসলামঃ [২] রামপুরা বাজার। সময় বিকেল ৫ টা। চলছে কোরবানির মাংস বিত্রুি। দাম হাঁকা হচ্ছে ৬ শত টাকা কেজি। বিত্রুি হচ্ছে ভালোই।

[৩] রামপুরা বাজারের ফুটপাতে বগুড়ার মিজান কোরবানির মাংসের পসরা সাজিয়ে বসেছেন। জানতে চাইলাম কেন টুকানো মাংস বিত্রুি করছো। বললেন বগুড়া থেকে ঢাকার রামপুরায় এসেছি গত পরশু৷ প্রতিবছরই কোরবানির সময় ঢাকায় আসি। বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করি মাংস। বিকেলে বিত্রুি করি সেই মাংস। যা নগদ অর্থ পাই তা নিয়ে বাড়ি ফিরি৷ গরিব মানুষ কি করবো। যা পাই নগদ পাই। এতেই খুশী।

[৪[ মাংস কিনতে আসা এক গার্মেন্টস কর্মী লায়লা। এসেছেন। রামপুরা বাজারে কোরবানির মাংস কিনতে। বলেন, এ মাংস খেতে মজা। তাই আসলাম কিনতে৷ জানি প্রতি বছরই রামপুরা বাজারে কোরবানির মাংসের দোকান বসে। তাই কিনতে আসা৷

[৫] জানা যায়, যারা কোরবানি দিতে পারেন না। বাড়ি বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করতেও সন্মানে বাঁধে তারাই মূলত এ বাজারে আসেন কোরবানির মাংস খেতে।

[ ৬] এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, রামপুরা, মালিবাগ বাজারসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদের বিকেলেই বসে কোরবানির মাংস বিত্রুির বাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়