শিরোনাম
◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রী শিশিরকে সাকিব ঈদ উপহার দিলেন মার্সিডিজ গাড়ি

স্পোর্টস ডেস্ক : [২] ঈদুল আজহা উপলক্ষে স্বামী তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে দামি এক উপহার পেয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। মার্সেডিজ বেঞ্জের নিউ ব্র্যান্ড গাড়ি!

[৩] সাকিবের কাছ থেকে পাওয়া উপহারের বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন শিশির। গাড়িটির দুটি ছবি দিয়ে পোস্টে লিখেছেন- স্বামীর কাছ থেকে পাওয়া আমার ঈদি।

[৪] ঈদ উপলক্ষে সাকিবও ফেসবুকে পোস্ট দিয়েছেন। অসহায়দের সঙ্গেও ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার।

[৫] মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারদিকে।

[৬] করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। এপ্রিলে তারকা এই দম্পতির কোলে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। তার নাম ইরাম হাসান। সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে।

[৭] ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান।- ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়