শিরোনাম
◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: কাঠগড়ায় জাস্টিন ট্রুডো

শওগাত আলী সাগর: প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আজ অর্থনীতি সংক্রান্ত সংসদীয় কমিটির মুখোমুখি হতে হচ্ছে। দেশের ৩৫ হাজার স্কুল ছাত্রকে সরকারি অনুদানের অর্থ বিতরনের জন্য ‘উই চ্যারিটি’ নামে একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ দেয়া নিয়ে তৈরি হ্ওয়া বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে তাকে। সংসদীয় কমিটির সদস্যরা তাকে প্রশ্নবণে জর্জরিত করবেন, ৯০ মিনিট চলবে এই জিজ্ঞাসাবাদ।

প্রধানমন্ত্রী ট্রুডোর বিরুদ্ধে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ এর অভিযোগে ইথিকস কমিশন আলাদা তদন্ত করছে।একই সঙ্গে সংসদীয় কমিটিও তদন্ত করছে।

ট্রুডোর স্ত্রী চ্যারিটি সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, ট্রুডোর মা,যিনি সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী এবং ট্রুডোর ভাই পেশাদার বক্তা হিসেবে এই সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা করেছেন সম্মানির বিনিময়ে।
ট্রুডোর বিরুদ্ধে অভিযোগ- তার পরিবারের সদস্যরা যে প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে পারিশ্রমিক নিয়েছেন- সেই প্রতিষ্ঠানকে সরকারি কাজ দেয়ার সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় ট্রুডোর উপস্থিত থাকাটা ঠিক হয়নি। অর্থ্যাৎ, ক্যাবিনেট মিটিং থেকে প্রধানমন্ত্রীর অনুপস্থিত থাকা উচিৎ ছিলো। সেটা তিনি করেননি বলেই তাকে এখনি আসামীর কাঠগড়ায় দাড়াতে হচ্ছে।

ছবি: সিবিসি থেকে নেয়া। ৩১ জুলাই ২০২০

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়