শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাইল থানার ওসি নাজমুল আহমেদের সুখটান: ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট : সরাইল থানার ওসি নাজমুল আহমেদের সিগারেটে সুখটান দিচ্ছেন এমন দুটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওসি যেমন বেকায়দায় পড়েছেন, তেমনি বিব্রত হয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

ছবিটিতে দেখা যায়, থানায় ওসির কক্ষে টেবিলে রাখা চায়ের কাপ, হাতে সিগারেট। সেই সিগারেটে সুখটান দিচ্ছেন থানার ওসি নাজমুল আহমেদ। সুখটান দেয়ার পর কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছেন!

জানা গেছে, গত ১৯ এপ্রিল সরাইল থানার ওসি হিসেবে যোগদান করেন পরিদর্শক (ইন্সপেক্টর) নাজমুল আহমেদ। থানায় যোগদানের পরই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন তিনি। কিন্তু বুধবার ফেসবুকে ওসি নাজমুলের ধূমপানের দুইটি ছবি ছড়িয়ে পড়ে। এই ছবি নিয়ে এলাকার সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য ধূমপান করতে পারেন কি-না সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ওসির এই ধূমপান কাণ্ড নিয়ে বিব্রত জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারাও।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান, ওসি নিয়মিত থানায় বসে সিগারটে, গাঁজা ও মদ পান করেন। এ সময় তার রুমসহ আশে পাশে গন্ধে থাকা যায় না।

জেলা নাগরিক ফোরামের সহসভাপতি আতাউর রহমান শাহীন বলেন, ‘ধূমপান সরকারিভাবে নিষিদ্ধ না হলেও সরকারি কোনো কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় ধূমপান করতে পারেন না। যদি কেউ এমনটি করেন, তাহলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এতে করে ধূমপায়ীরা উৎসাহিত হন।’

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ওসি নাজমুল আহমেদ বলেন, ‘এটি (ধূমপান) আমিই নতুন করলাম কি-না বুঝতেছি না। আমি আমার অফিসে কাজ করছিলাম, টেনশনে ছিলাম। ছবিটি কে তুলল, বুঝতে পারছি না।’

এ বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপানের বিষয় নিয়ে আমি ওসির সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে তিনি বিব্রত। এমন ঘটনায় একই থানার কর্মকর্তা হিসেবে আমি নিজেও বিব্রত।

সূত্র- বিডিজার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়