শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড সফরে পাকিস্তান, বিনিময়ে ২২ সালে ইংলিশ দলকে চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক : [২] গত মাসের ২৮ তারিখে ৩৫ সদস্যের পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছেছে টেস্ট সিরিজ খেলার জন্য। স্কোয়াডের ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরও এই সফর স্থগিত করেনি তারা।

[৩] সব কিছু ঠিক থাকলে আগামী ৫ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের কাছে অন্যরকম এক আবদার করল পাকিস্তান।

[৪] সেটি হলো, পাকিস্তান যেভাবে এমন করোনা পরিস্থিতিতেও ইংল্যান্ড সফরে এসেছে, স্কোয়াডের ১০ সদস্য মহামারীতে আক্রান্ত হলেও পিছপা হয়নি। ঠিক তেমনি শত প্রতিকূল পরিস্থিতিতেও ২০২২ সালে ইংল্যান্ড দল যেন পাকিস্তানে আসে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে পিসিবি বলেছে আমরা আশা করি ইসিবিও ২০২২ সালে সঠিক কাজটি করবে।

[৫] এক অডিওবার্তায় পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বৃহস্পতিবার জানান, ২০২২ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরের বিষয়টা এখনও পর্যন্ত ভালো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ওই সিরিজের ফলে পাকিস্তানের অবশ্যই উপকার হবে। কিন্তু এই মুহূর্তেই এ নিয়ে ইংল্যান্ডের ওপর আমরা কোনো শর্ত আরোপ করতে চাই না । তবে আমরা আশাবাদী ইসিবি সঠিক সিদ্ধান্ত নেবে। সেই সফর সফল করবে।

[৬] প্রসঙ্গত, ২০০৫ সালের আর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে ২০২২ সালে পাকিস্তানে সফরের কথা রয়েছে ইংল্যান্ডের। ইংল্যান্ড রাজি থাকলে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে ইংলিশরা। - দ্য ডন

 

  • সর্বশেষ