শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিবন্ধনের জন্য প্রথম দফায় ৩৪টি পোর্টালের তালিকা প্রকাশ

তরিকুল ইসলাম : [২] বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয় এসব পোর্টালের তালিকা প্রকাশ করে।

[৩] এর আগে, দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, গোয়েন্দার প্রতিবেদন পাওয়া অর্ধশত পোর্টালের তালিকা পাওয়া গেছে। তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ঈদের পরে রেজিস্ট্রেশন করতে পারবে।

[৪] গোয়েন্দার প্রতিবেদন না পাওয়ায় প্রথম দফায় প্রতিষ্ঠিত অনলাইনগুলোর নাম না থাকতে পারে জানিয়ে তিনি বলেন, তারাও পরে নিবন্ধনের সুযোগ পাবে।

[৫] তথ্যমন্ত্রী বলেন, ওয়েবসাইটে অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো দেখা যাবে না, তাদের ব্যাপারে প্রতিবেদনের নেগেটিভ তা কিন্তু নয়। এটি চলমান প্রক্রিয়া, যেহেতু তাদের ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি সেজন্য তাদের নামগুলোও হয়তো আজকে আপলোড হবে না।

[৬] কারো কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ, সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র ৫০টির নাম আপলোড হবে। এগুলো করতে আমাদের কয়েকমাস সময় লাগবে।

[৭] বাছাইয়ের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেনি বলে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, কোনো বিবেচনা, কোনো সুপারিশ কাজ করেনি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়