শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যের ডিএফটি না পাওয়ার পাশাপাশি কোভিডের কারনে ঢাকা-লন্ডন ফ্লাইট চালু করা যায়নি

লাইজুল ইসলাম: [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় লন্ডন- সিলেট বিমান চলাচল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক বন্ধ করা হয়েছে মর্মে প্রচার/বক্তব্য প্রদান করা হচ্ছে- যা সঠিক নয়। চলতি বছরের এপ্রিল থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

[৩] তাহেরা খন্দকার বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট বিমানবন্দরের প্রস্তুতি যুক্তরাজ্যের Department of Transport (ডিএফটি) সরেজমিনে যাচাই করেছে। কিন্তু সম্মতি প্রদানের দাপ্তরিক প্রক্রিয়া কোভিড-১৯ পরিস্থিতির কারণে এখনও সম্পন্ন করতে পারে নি। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে বিশ্বব্যাপি সৃষ্ট পরিস্থিতিতে মার্চ ২০২০-এ বিশ্বের বিভিন্ন বিমানবন্দর বন্ধ হয়ে যায়। একইভাবে বাংলাদেশের বিমানবন্দরসমূহেও বাণিজ্যিক অপারেশন বন্ধ করতে হয়েছে।

[৪] জনসংযোগ কর্মকর্তা বলেন, জুন থেকে পুনরায় সীমিত আকারে বিমানবন্দরে বাণিজ্যিক অপারেশন শুরু হয়েছে। সেকারণে এপ্রিল থেকে বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা সম্ভব হয় নি । উপরন্তু, স্বাস্থ্যবিধি অনুযায়ী কোয়ারান্টাইন ব্যবস্থার কারণে লন্ডন থেকে সিলেটে গমণকারী সম্মানিত যাত্রীগণকে বিমান বর্তমানে ঢাকা হয়ে সিলেটে পরিবহনে বাধ্য হচ্ছে; এটি সাময়িক ব্যবস্থা। বিমান বর্তমানে লন্ডনে সপ্তাহে একটি মাত্র ফ্লাইট পরিচালনা করতে বাধ্য হচ্ছে। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে কোভিড-১৯ এর প্রভাব শেষ হবে এবং স্বাভাবিক অবস্থা পুনর্বহাল হবে।

[৫] স্বাস্থ্য বিভাগ কর্তৃক সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সুবিধা সৃষ্টি সম্পন্ন হলে বিমান লন্ডন থেকে সিলেট গামী যাত্রীগণকে সরাসরি সিলেটে পৌঁছাবে এবং যুক্তরাজ্যের ডিএফটি তাদের প্রক্রিয়া সম্পন্ন করলে বিমান সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়