শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে হারিয়ে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরৎ দিলো সিএনজি চালক

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] জেলার কামরুল ইসলাম নামে এক প্রবাসীর সাড়ে চার লাখ টাকা হারিয়ে যাওয়ার একদিন পর সে টাকা ফেরৎ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ তার হাতে টাকাগুলো তুলে দেন। টাকাগুলো কুড়িয়ে পেয়েছেন বেলাল নামে এক সিএনজি চালক ও ফিরোজ আলম নামে সিএনজির এক যাত্রী।

[৩] পুলিশ জানায়, গত ২৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে সিএনজি চালক বেলাল সিএনজি নিয়ে সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার সিএসজিতে যাত্রী হিসেবে ফিরোজ আলম নামে এক বক্তি ছিলো। এ সময় গঙ্গাপুর এলাকায় রাস্তার পাশের একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান তারা। ব্যাগটি হাতে নিয়ে দেখেন সেখানে ৫শ টাকা নোটের ৯টি বান্ডিলে সাড়ে চার লাখ টাকা।

[৪] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া বলেন, কৌতুহল বসত ওই দুই ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগটি তুলে নিয়ে সেখানে সাড়ে চার লাখ টাকা দেখতে পান। পরে বিষয়টি তারা সদর থানা পুলিশকে অবগত করে। আমরা বিভিন্ন মাধ্যমে টাকা প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা করি।

[৫] বৃহস্পতিবার কামরুল নামে এক প্রবাসী জানান টাকাগুলো তার হারিয়েছে। পরে তিনি উপযুক্ত প্রমান দিতে পারায় টাকাগুলো আমার মাধ্যমে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মহৎ কাজের পরিচয় দিয়েছেন সিএনজি চালক বেলাল ও যাত্রী ফিরোজ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়