শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের প্রতিটি বিভাগে পর্যটন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে : পর্যটন প্রতিমন্ত্রী

লাইজুল ইসলাম : [২] বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক লক্ষ্মীপুর জেলার সাথে আয়োজিত অনলাইন কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটকদের কাছে পর্যটন গন্তব্য সম্পর্কিত তথ্য সহজলভ্য করার জন্য দেশের প্রতিটি বিভাগে একটি করে পর্যটন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এ তথ্যকেন্দ্র থেকে পর্যটকেরা সংশ্লিষ্ট বিভাগের ভৌগলিক সীমার মধ্যে অবস্থিত পর্যটন গন্তব্য সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি তথ্যকেন্দ্র গুলোতে পর্যটকদের ট্যুর গাইড, যানবাহন ও আবাসন সম্পর্কিত তথ্য ও সেবা প্রদান করা হবে।

[৩] তিনি আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যটন গন্তব্য ও আকর্ষণ সমূহের ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করার জন্য একটি ইউনিট তৈরি করা প্রয়োজন। এই ইউনিট পর্যটন গন্তব্য সমূহের ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়ন করবে। মূল্যায়ন কালে কোন ধরনের বিচ্যুতি পরিলক্ষিত হলে তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অবহিত করবে। এ সময় তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

[৪] এরআগে সচিবালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বার্ষিক কর্মসম্পদন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চুক্তির আওতায় প্রতিটি দপ্তরের জন্য একটি বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকায় বছর শেষে দপ্তরের সম্পাদিত কাজ পরিমাপের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের প্রাতিষ্ঠানিক ও পরিচালন দক্ষতা মূল্যায়ন করা সম্ভব।

  • সর্বশেষ