শিরোনাম
◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

আনিস তপন: [২] মহামারী করোনার কারণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] এর আগে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় ছুটি আরও বাড়ানো হয়েছে।

[৪] জানা গেছে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীর বয়স ও শ্রেণি অনুযায়ী জ্ঞান অর্জনের বিষয় সামনে রেখে সিলেবাস সংশোধন করা হবে বলে জানা গেছে।

[৫] করোনার কারণে চার মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আগামী ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে আগেই। ৩১ জুলাই থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ছুটি বাড়ানোর ঘোষণা আজ দেয়া হলো। এছাড়া চলতি বছরের মার্চে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটিও শুরু করা যায়নি।

  • সর্বশেষ