শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে চট্টগ্রামে নতুন আক্রান্ত ১১৭ জন

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে মোট শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯৩ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন। এদিন চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।

[৩] এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৯ জন। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৮, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ৩, সন্দ্বীপের ২ ও মিরসরাইয়ের ১ জন আছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বুধবার (২৯ জুলাই) সকালে এসব তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

[৪] কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন, শেভরণ ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়