শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরের ডিসি, সিভিল সার্জন ও পুলিশ সুপার কোভিডে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহ রিয়াজ, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান ও নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত সহ নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নাটোর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকা থেকে পাঠানো রিপোর্টে এই ৩০ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ তার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি সুস্থ রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত সহ তার স্ত্রী ও ২ সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সিভিল সার্জন ডা: মিজানুর রহমানও আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তবে সিভিল সার্জন ডা: মিজানুর রহমানকে কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সময় টিভি

  • সর্বশেষ