শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি আগেই বলেছিলাম করোনাভাইরাস মোকাবেলায় কারফিউ দেন : অলি আহমদ

ইসমাঈল আযহার: [২] সোমবার রাতে ফেসবুক লাইভে সাংবাদিক মনির হায়দারের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা ও এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম একথা বলেন।

[৩] পৃথিবীর কোন দেশে নিয়মতান্ত্রিকতা মেনে স্বৈরশাসন বা কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে? সাংবাদিক মনির হায়দারের এমন প্রশ্নের উত্তরে কর্নেল অলি আহমদ বলেন, এখানে হয়ত জনগণ বাধ্য হবে বাইরে যেতে। এখন তো মাত্র বন্যা শুরু হল। আগে তো জীবন নিয়ে সংকট ছিল এখন খাদ্য নিয়ে সংকট শুরু হবে। তারপর অর্থনৈতিক সংকট শুরু হবে। চিন্তাসংকটের বোঝাবুঝি হতে হবে বর্তমান সরকারকে। করোনাভাইরাস, বন্যা এবং অর্থনৈতিক সংকট।

[৪] করোনাভাইরাস, বন্যা বা যে কোনো দুর্যোগ এগুলো তো সাধারণ মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করে, আক্রান্ত করে? এ প্রশ্নে কর্নেল অলি বলেন, তখনই মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে, সরকারের আত্মসমর্পণ করবে।

[৫] এখন আগের মতো প্রতিবাদ করতে কেন দেখা যায় না তা জানতে চাইলে অলি বলেন, না এটা ঠিক না। গত চার মাসে আমি ৫টা স্টেটমেন্ট করেছি। করোনাভাইরাস কীভাবে মোকাবেলা করবে সর্বপ্রথম স্টেটমেন্ট আমার পক্ষ থেকে গিয়েছে। তখন আমি বলেছিলাম, ইমার্জেন্সি ক্লিয়ার করেন অথবা কারফিউ দেন। কারফিউ দিয়ে সবাইকে ১৫ দিনের জন্য ঘরে ঢুকিয়ে দেন। যারা মারা যাওয়ার তারা মারা যাবে, যারা চিকিৎসা পাওয়ার তারা চিকিৎসা পাবে, যারা সুস্থ থাকার কথা তারা সুস্থ থাকবে। সংক্রমণের ব্যপ্তি ঘটবে না।

[৮] সরকারকে পরামর্শ দিয়ে কোনো লাভ আছে? জানতে চাইলে তিনি বলেন, লাভ থাক আর না থাক, আমার একটা ঈমানি দায়িত্ব রয়েছে জনগণকে অবহিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়