শিরোনাম
◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনস‌া‌র বা‌হিনীর ৯৬৩ জন কো‌ভিড শনাক্ত

সুজন কৈরী : [২] কোভিড-১৯ থে‌কে জনগণ‌কে সচেতন করতে শুরু থেকে সাহসিকতার সাথে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। করোনাকে ভয় না করে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে মানবিক সেবা করতে গিয়ে এ বাহিনীতে আক্রান্ত এবং মৃত্যুর হার প্রতিদিন বেড়েই চলেছে। এরপরও মানবিক সেবাসহ দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের কাছে সুনাম অর্জন করেছে এ বাহিনীর সদস্যরা।

[৩] আনসার বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে বাহিনীতে আক্রান্ত হয়েছে ৭ জন। রোববার সন্ধ্যা পর্যন্ত মোট আক্রান্ত হ‌য়ে‌ছেন ৯৬৩ জন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ২১ জন, ব্যাটালিয়ন আনসার ৩৫৬ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৫৩৭ জন, কর্মচারী ৭ জন, ভিডিপি সদস্য ১৬ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ৮ জন, উপজেলা প্রশিক্ষিকা ৩ জন, হিল আনসার ৫ জন এবং উপজেলা আনসার কোম্পানী কমান্ডার ৩ জন।

[৪] এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন।

[৫] বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেল ও হোম কোয়ারেন্টাইনে আছেন ২১১ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীর ১ কর্মকর্তাসহ ৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

[৬] মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত বা‌হিনীর ৫ কর্মকর্তাসহ মোট ৫৯৯ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৬২ শতাংশের চেয়ে বেশি।

  • সর্বশেষ