শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ ফেরত কর্মীরা অভিজ্ঞতার বিবেচনায় পাবে কর্মসংস্থান: ইমরান আহমদ

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সুষ্ঠু, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করতে সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে।

[৩] সরকার বিদেশগামী কর্মীদের জন্য জীবন বীমায় ভর্তুকি প্রদান, প্রবাসী কর্মীর সন্তানদের জন্য বিদেশে স্থাপিত বাংলা স্কুলে আর্থিক সহযোগিতা প্রদান, রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ২% প্রণোদনা দিচ্ছে।

[৪] মন্ত্রী বলেন, কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের জরুরী খাদ্য ও আর্থিক সহায়তা এবং দেশে অবস্থানরত তাদের পরিবারের বিপদগ্রস্ত সদস্যদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

[৫] ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য ৭০০ কোটি টাকার তহবিল গঠনসহ বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের ৪ শতাংশ সরল সুদে ঋণ প্রদান করা হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়